প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯ এএম
          --- ২ মাস আগে
Ad

মুহম্মদপুর বিএনপি এখন ঐক্যবদ্ধ, গ্রুপিং ভুলে সবাই ধানের শীষের পক্ষে

অ- অ+
মুহম্মদপুর বিএনপি এখন ঐক্যবদ্ধ,  গ্রুপিং ভুলে সবাই  ধানের শীষের পক্ষে
মুহম্মদপুর বিএনপি এখন ঐক্যবদ্ধ, গ্রুপিং ভুলে সবাই ধানের শীষের পক্ষে
Ad

Katha24.com  I  (মাগুরা) প্রতিনিধি : 

 

দীর্ঘদিন ধরে দুই বলাইয়ে বিভক্ত মহম্মদপুর উপজেলা বিএনপি। একটা গ্রুপের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এবং অপর গ্রুপে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। নানা জল্পনা কল্পনা আর দীর্ঘদিন ধরে চলে আসা গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন মহম্মদপুর উপজেলা বিএনপি। 


এ উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের ঐক্যেমত্য প্রতিষ্ঠার জন্য একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 


উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়রবিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল প্রমূখ। 


মাগুরা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রতিযোগিতায় ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়ন। কিন্তু দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন দুই নেতার অনুসারী নেতাকর্মীরা নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচারণায় ঐক্যবদ্ধ হয়েছেন। 


আমি দলের মধ্যে কোন বিভক্তি চাই না, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। যার যে মর্যাদা তাকে সেই জায়গায় রাখা হবে। আজ থেকে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না- প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যাড. নিতাই রায় চৌধুরী।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert